শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভোলায় বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

    ভোলায় বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ৫০ কেজি ওজনের বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার এলাকা থেকে স্থানীয়রা দেখতে পেলে খবর পেয়ে বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে বিরল প্রজাতির কচ্ছপটি উদ্ধার করেন।

    ধারণা করা হচ্ছে রাতে একটি অসাধু চক্র কচ্ছপটিকে পাচার করার চেষ্টা করে। তখন কোন বাহন থেকে বস্তা ভর্তি অবস্থায় রাস্তায় পরে থাকতে দেখে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের জিম্মায় রেখে সকালে বন বিভাগ খবর দিলে তারা উদ্ধার করেন।

    উপকূলীয় বন বিভাগ ভোলারসহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এই ৫০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ। এটি দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। ধারনা করা হচ্ছে জেলেরা এটি সাগর কিংবা নদী থেকে ধরে পাচার করা সময় পরে যায়।পরে স্থানীয়রা উদ্ধার করে। বন বিভাগ কচ্ছপ টি প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। দুই একদিন পর্যবেক্ষনে রেখে এটি সুবিধা জনক জায়গায় ছেড়ে অবমুক্ত করে দেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন