বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • নাগেশ্বরীতে মাদক ব্যবসায়ী সাঈদ আটক

    নাগেশ্বরীতে মাদক ব্যবসায়ী সাঈদ আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভাধীন কলেজমোড় এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন- রাজশাহী সিটি করপোরেশনের মনিহার থানাধীন কাজলা এলাকার মোঃ সাঈদ আলী (২৭)। 

    মঙ্গলবার গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে পুলিশ কুড়িগ্রাম জেলা যৌথ প্রন করেছে। পুলিশ জানায়, গত সোমবার (১৭ নভেম্বর .) সন্ধ্যা  ৭ টার দিকে  নাগেশ্বরী পৌরসভাধীন কলেজমোড় এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ উক্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

    কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, নাগেশ্বরী থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে ১০০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে।

    উক্ত বিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে । 

    তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন