শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রাঙ্গামাটিতে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন নাজমা আশরাফী

    রাঙ্গামাটিতে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন নাজমা আশরাফী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পার্বত্য রাঙ্গামাটি জেলার ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নাজমা আশরাফীর দায়িত্বভার গ্রহণ।

    মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলার নতুন ডিসি হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।

    এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহল আমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    দায়িত্বভার গ্রহণের পর নতুন জেলা প্রশাসক প্রশাসনের বিভিন্ন কার্যালয় পরিদর্শন করেন এবং জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলাপ করেন।

    উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাঙ্গামাটির নতুন জেলা প্রশাসক হিসেবে নাজমা আশরাফীকে এই নিয়োগ প্রদান করা হয়। এর আগে তিনি উপ-সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত ছিলেন।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন