বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • অনন্তপুর সীমান্তে বিজিবির হাতে দেড় লক্ষ টাকার গাজা উদ্ধার 

    অনন্তপুর সীমান্তে বিজিবির হাতে দেড় লক্ষ টাকার গাজা উদ্ধার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি।

    সোমবার (১৭ নভেম্বর) রাত সোয়া নয়টার দিকে উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় অনন্তপুর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালায়। তাদের এ অভিযানে ৪১ কেজি ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।

    এ সময় চোরাকারবারীরা বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়। ফলে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। তবে বিজিবি বলেছে, মাদক কারবারীদের তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যে তারা জানতে পারেন, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। পরে সোমবার দিবাগত রাত আনুমানিক ০৯:১৫ মিনিটে অনন্তপুর বিওপি’র আওতাধীন উপজেলার পশ্চিম রামখানা এলাকায় বিজিবির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়।

    পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

    উদ্ধারকৃত এসব গাঁজার সিজার মূল্য ১ লক্ষ ৪৫ হাজার ২৫০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন