বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

চরফ্যাশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩৯ হাজার টাকা জরিমান 

চরফ্যাশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩৯ হাজার টাকা জরিমান 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

স্যাম্পল ওষুধ বিক্রি, সঠিক লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোলার চরফ্যাশনে ৬টি ফার্মেসিকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ভোলা ড্রাগ সুপার সুমন বিশ্বাস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

‎ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন সদর বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার অপরাধে ওষুধ ও কসমেটিকস আইন অনুযায়ী রুমা ড্রাগ হাউজকে ১০ হাজার, জহির মেডিকেলকে ১০ হাজার, আনোয়ার মেডিকেলকে ৫ হাজার, আমবিয়া ড্রাগ হাউজকে ৫ হাজার, সোলেমান মেডিকেলকে ৫ হাজার, হাজী ড্রাগ হাউজকে ৪ হাজার টাকা সহ মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, ওষুধের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা জনগণের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এ ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। অনিয়মকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন