শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ডিসপোজেবল কাগজের কাপ: ছোট ফাঁদ, বড় স্বাস্থ্যঝুঁকি

    ডিসপোজেবল কাগজের কাপ: ছোট ফাঁদ, বড় স্বাস্থ্যঝুঁকি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন গবেষণায় দেখা গেছে, মাত্র ১০০ মিলি গরম পানীয় একবার ব্যবহারযোগ্য কাগজের কাপের মধ্যে রাখলেই ১৫ মিনিটের মধ্যে প্রায় ২৫,০০০ মাইক্রোপ্লাস্টিক কণা পানিতে মিশে যায়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এটি শুধুমাত্র কাগজের নয়, বরং কাপের ভেতরের প্লাস্টিক কোটিং-এর সমস্যা।

    গবেষণায় আরও ধরা পড়েছে যে, কাপে লেড (Lead), ক্রোমিয়াম (Chromium) ও ক্যাডমিয়াম (Cadmium) মতো হেভি মেটাল এবং ফথালেট ও অন্যান্য প্লাস্টিসাইজারও পানীয়ের সঙ্গে মিশতে পারে। এছাড়া ফ্লোরাইড, ক্লোরাইড ও নাইট্রাইটও কিছু ক্ষেত্রে পানীয়তে প্রবেশ করতে পারে।

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দীর্ঘমেয়াদে এই মাইক্রোপ্লাস্টিক ও রাসায়নিক যৌগ মানুষের রক্ত, মস্তিষ্ক ও অঙ্গপ্রত্যঙ্গে জমা হয়ে ক্যান্সার, হরমোনজনিত অসুস্থতা, হৃদরোগ এবং স্নায়ুতন্ত্রের ক্ষতির মতো জটিল ঝুঁকি বাড়াতে পারে।

    গবেষকরা জানিয়েছেন, নিরাপদ বিকল্প হিসেবে স্টেইনলেস স্টিল, কাচ বা সিরামিক মগ ব্যবহার করা সবচেয়ে ভালো। ডিসপোজেবল কাপ ব্যবহার করতে হলে গরম পানীয় সামান্য ঠান্ডা করে ঢালতে হবে, এবং কফি শপে চাইলে সিরামিক মগের বিকল্প নিতে পারেন। বিশেষজ্ঞরা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্লাস্টিকমুক্ত বিকল্প ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।

    ডিসপোজেবল কাগজের কাপ আসলে একটি “প্লাস্টিকের ফাঁদ”, যা ধীরে ধীরে শরীরে প্রবেশ করছে। সচেতনভাবে ছোট ছোট বিকল্প গ্রহণই বড় স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার অন্যতম উপায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ