বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ভোলায় নবাগত ডিসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলায় নবাগত ডিসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভোলায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এতে জেলায় কর্মরত সাংবাদিকদের পরিচিতি পর্বের মধ্য দিয়ে সভা শুরু হয়।

মতবিনিময়কালে জেলা প্রশাসক ভোলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় সাংবাদিকরা জেলার উন্নয়নে জেলা প্রশাসকের কাছে নানা সুপারিশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা.শামীম রহমান  বলেন, জেলার সব সমস্যার সমাধান একসাথে সম্ভব নয়। ধৈর্য ধরে দায়িত্ব পালন করতে হবে। দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।জেলার উন্নয়নে সাংবাদিকদের সহায়তা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক (ডিডিএলজি)  মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বিলাল হোসেন ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিন্দ্য মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রাজিবুল ইসলাম, তথ্য কর্মকর্তা মো. শাহ আঃ রহিম নুরুন্নবী প্রমুখ।

মতবিনিময় সভায় ভোলায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন