শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রাজসাক্ষী আবজালুলের জেরাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে উত্তেজনা

    রাজসাক্ষী আবজালুলের জেরাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে উত্তেজনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় রাজসাক্ষী এসআই শেখ আবজালুল হকের জেরাকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হট্টগোল সৃষ্টি হয়েছে। প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে একটি প্রশ্নকে কেন্দ্র করে প্রায় এক ঘণ্টার তর্কাতর্কি দেখা দেয়।

    বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে ট্রাইব্যুনাল-২-এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চে এ ঘটনা ঘটে। অন্য সদস্য ছিলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

    এইদিন রাজসাক্ষী হিসেবে হাজির আবজালুলের জেরার এক পর্যায়ে আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান প্রশ্ন করেন, গত বছরের ৫ আগস্ট থানায় কোনো পুলিশ মারা গেছেন কি না। জবাবে রাজসাক্ষী বলেন, একজন মারা গেছেন, তবে তিনি অন্য ইউনিটের। প্রসিকিউশন তখন আপত্তি জানিয়ে বলেন, এ ধরনের প্রশ্ন এখানে প্রাসঙ্গিক নয়। এর ফলে দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ তর্ক হয় এবং ট্রাইব্যুনালের হস্তক্ষেপে তা শেষ হয়।

    এর আগে গতকাল ২৩ নম্বর সাক্ষী হিসেবে হাজির হয়ে আবজালুল বিভিন্ন তথ্য প্রদান করেন। তবে কিছু তথ্য তিনি চেপে রেখেছেন বলেও জানা গেছে। এদিন বেলা ১১টায় ডায়াসে ওঠেন রাজসাক্ষী। পরিচয় প্রদানের পর তার সাক্ষ্য শুরু হয় এবং মিনিট পঞ্চাশেকের মধ্যেই তা শেষ হয়।

    অভিযুক্তদের মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন করা হয়েছে। তাদের মধ্যে আটজন গ্রেপ্তার, বাকি আটজন পলাতক।

    উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার সময় একজন ব্যক্তি জীবিত থাকলেও তাকে বাঁচানো হয়নি। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন