শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

    ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫ ইং নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

    ২০ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া মেড্ডা ট্রাক টার্মিনালের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানটি  সভাপতিত্ব করেন নির্বাচন উপ পরিষদের চেয়ারম্যান মোঃ মেরাজ ইসলাম, সঞ্চালনা করেন নির্বাচন উপ পরিষদের সদস্য সচিব শেখ মোঃ মাহফুজ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী, জেলা শ্রমিক  দলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন।

    জেলা ট্রাক - মিনি ট্রাক ও কার্ভাডভ্যান মালিক গ্রুপের সভাপতি হাজী জয়নাল আবেদীন,কোষাধক্ষ্য লোকমান হোসেন,বাস  শ্রমিক ইউনিয়নের সভাপতি মুনসুর আলী দানা, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিন শাহ, সাধারণ সম্পাদক খবির উদ্দিন, টেং লরি সভাপতি হারুন মোল্লা,বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন,আপ্যায়ন সম্পাদক জাকারিয়া মাসুদ,সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হেবজুল করিম সহ আরো অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এসময় দায়িত্ব গ্রহণ করেন ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক সেলিম ভূইয়া সহ কমিটির ১৭ জন সদস্যরা।

    দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে মোঃ মেরাজ ইসলাম বলেন  আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন এবং সকলে মিলেমিশে কাজ করার জন্য তিনি আহবান জানান।পরিশেষে নির্বাচন উপ কমিটির চেয়ারম্যান উপ পরিষদের দায়িত্ব বিলুপ্ত ঘোষনা করেন এবং নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন