বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

কারাগারে কালো দরবেশ: অ্যাটর্নি জেনারেল

কারাগারে কালো দরবেশ: অ্যাটর্নি জেনারেল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আদালতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে দুজন দরবেশ আছে—একজন সাদা, আর একজন কালো। কালো দরবেশ হচ্ছেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। দুজনই বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি উল্লেখ করেন, এরা দেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী এবং অলিগার্ক হিসেবে দুর্নীতি ও ক্ষমতার চরম সুবিধা ব্যবহার করেছেন।

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে গুলশানের একটি বাড়ি জোরপূর্বক দখলের ও প্রতারণার মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রিভিউ আবেদন মঞ্জুর হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ আদেশ দেন। পরবর্তী সময়ে এ মামলায় শুনানি অনুষ্ঠিত হবে।

শুনানিতে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, “আমি এই মামলার আইনজীবী ছিলাম। অথচ আমাকে না জানিয়ে অস্ত্রের মুখে এবং বাদীকে গুম করে মামলা তুলে নেওয়া হয়েছে।”

অ্যাটর্নি জেনারেল এম. আসাদুজ্জামান বলেন, নজরুল ইসলাম মজুমদার দেশের আইনকে এভাবে উপেক্ষা করেছেন এবং এ কারণে দেশের এই পরিস্থিতি তৈরি হয়েছে।

নাজিরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ব্যাংকের ঋণ খেলাপি হওয়া গুলশানের একটি বাড়ি দখলের জন্য জাল দলিল তৈরি করে পরিবারকে হুমকি-ধামকি দিয়েছেন। অভিযোগকারি আনোয়ারুল কবির খান জানিয়েছেন, ব্যাংক ও আদালতের সহায়তা নিয়েও তাকে হুমকি-ধামকি দেওয়া হয়েছে, এমনকি বিদেশ যাওয়ায় বাধা দেওয়া হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন