বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • কচাকাটা থানা পুলিশের অভিযানে অবৈধ ড্রেজার মেশিনের সরঞ্জাম শব্দ

    কচাকাটা থানা পুলিশের অভিযানে অবৈধ ড্রেজার মেশিনের সরঞ্জাম শব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের কচাকাটায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিনের সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।

    এ সময় অবৈধ ড্রেজার মেশিন ব্যবহারকারীরা পালাতে সক্ষম হয়েছে।

    জানা যায় কুড়িগ্রামের কচাকাটা থানার টুংকার চর গ্রামের মফিজুলের বাড়ির পূর্ব পাশে সংকোশ নদী হতে ডিজেল চালিত ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করেন একই থানার মাদারগঞ্জ পুরাতন গোডাউন পাড়ার শাহাজাহান মিয়ার পুত্র স্বপন  ও বল্লবের খাস এলাকার শাহিনুর রহমানের পুত্র আলামিন।

    এতে নদীর প্রাকৃতিক প্রবাহ, এবং নদী ভাঙ্গন সহ আশপাশের রাস্তাঘাট, কৃষি  জমি, ও সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় এলাকাবাসীর গোপন সংবাদের ভিত্তিতে ১৯ নভেম্বর সহকারী পুলিশ সুপার (ভুরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন অবগত হওয়ার পর তার নির্দেশে কচাকাটা থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, এসআই মিন্টু মিয়া সহ অফিসার ফোর্সের একটি টিম সেখানে হানা দেয়।

    এ সময় অবৈধ বালু উত্তোলনকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে সক্ষম হয়।

    পরে পুলিশ পরিবেশ বিধ্বংসী পাঁচটি প্লাস্টিকের পাইপ, একটি সাদা রংয়ের প্লাস্টিক, দুইটি সাদা রঙের জেরিকেন জব্দ করে। ঘটনাস্থলে সংশ্লিষ্ট মেশিনের মালিক স্বপন ও আলামিন অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে কচাকাটা থানায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১)ধারা মোতাবেক মামলা দায়ের হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন