শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জামায়াতের রুকন সম্মেলনে কিশোরগঞ্জে ব্যাপক অংশগ্রহণ

    জামায়াতের রুকন সম্মেলনে কিশোরগঞ্জে ব্যাপক অংশগ্রহণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা রুকন সম্মেলন গতকাল সকাল ১০টায় শহরের নেহাল পার্কে অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক রুকন অংশ নেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

    বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মুহাম্মদ তৈয়বুজ্জামান, নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, মাওলানা আজহারুল ইসলাম, অধ্যাপক কাজী সাইফুল্লাহ, এমপি প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, কর্নেল (অব.) ডা. জিহাদ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    এছাড়া উপস্থিত ছিলেন কারী মাওলানা নজরুল ইসলাম, এডভোকেট মোসলেহ উদ্দিন সুমন, এডভোকেট শেখ রোকন রেজা, চাকসুর জি.এস. সাঈদ বিন হাবিব এবং জেলা কর্মপরিষদের রুকন ও দায়িত্বশীলরা।

    প্রধান অতিথির বক্তব্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, “বিগত তিনটি অগ্রহণযোগ্য নির্বাচনের ফলে বাংলাদেশ কার্যত অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। ৫ আগস্টের পর একটি দলের অন্যায়-জুলুমের কারণে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।”

    তিনি আরও বলেন, “শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে প্রশ্ন তোলা যাবে না। আইন অনুযায়ী নিরপেক্ষ বিচার হয়েছে। যে রাজনীতিবিদ মানুষের মনের ভাষা বুঝতে পারে না, সে ব্যর্থ।”

    দেশ পরিচালনায় জামায়াতের সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় এলে অর্থনীতিতে কোনো সমস্যা হবে না। বিদেশি বিনিয়োগ বাড়বে, বিশ্বের বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।”

    নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই হওয়া উচিত। জামায়াত নির্বাচনের ব্যাপারে আন্তরিক ও সিরিয়াস।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন