শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বোয়ালখালীতে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ 

    বোয়ালখালীতে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বোয়ালখালীতে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের চলাচল সহজতর করা এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে এসব হুইলচেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার পিপুল চন্দ্র নাথ।

    এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়। সঠিক পরিচর্যা ও সহায়ক উপকরণ পেলে এই শিশুরা সমাজের বোঝা নয়, বরং সম্পদে পরিণত হবে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর সবসময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে রয়েছে।

    সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার পিপুল চন্দ্র নাথ বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে প্রকৃত দুস্থ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে এই হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

    অনুষ্ঠানে সুবিধাভোগী শিশু ও তাদের অভিভাবকদের পাশাপাশি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় নতুন হুইলচেয়ার পেয়ে শিশু ও তাদের অভিভাবকদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন