বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন লক্ষ্মীপুরে সম্পন্ন 

    ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন লক্ষ্মীপুরে সম্পন্ন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পুরান ঢাকায় বংশালের কসাইটুলীতে ভূমিকম্পে বহুতল ভবনের রেলিং পড়ে নিহত হয়েছেন বাবা আব্দুর রহিম ও তার ছেলে আব্দুল আজিজ রিমন। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বশিকপুর গ্রামে।

    শনিবার (২২ নভেম্বর) সকাল ৯-০০ টায় নিহতদের গ্রামের বাড়ি বশিকপুর আস-সুন্নাহ্ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে একই সাথে জানাজা সম্পন্ন হয়েছে। এবং পরবর্তীতে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় তাদের।  এদিকে তাদের বাড়িতে আত্মীয় বজন ও প্রতিবেশীদের চলছে শোকের মাতম। 

    ৪ ভাইয়ের মধ্যে আব্দুর রহিম তৃতীয়। করতেন সদরঘাট এলাকায় কাপড়ের ব্যবসা।গতকাল শুক্রবার  সকালে ছেলে আব্দুল আজিজ রিমনকে সাথে নিয়ে মাংস কিনতে বের হন। সেসময় হঠাৎ ভূমিকম্পে ৫ তলা ভবনের ছাদ থেকে রেলিং মাথায় পড়ে  বাবা ও ছেলের। জায়গাতেই নিহত হন বাবা আব্দুর রহিম এবং হাসপাতাল নেওয়ার পর নিহত হন তার ছেলে আব্দুল আজিজ রিমন। রিমন কুরআনের হাফেজ এবং ঢাকা সুরিটোলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

    বাবা ছেলে এক সাথে   মৃত্যুর সংবাদে তাদের গ্রামে জুড়ে দেখা দিয়েছে শোকের ছায়া।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন