বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির মৃত তারকাদের নিয়ে এআই ‘ডেথস্লপ’, শোকও হচ্ছে অনলাইনের পণ্য জাতিসংঘে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান এসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ মাহদী আমিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মক্কায় হামলার পর ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকরের কথা বলল পাকিস্তান স্বপ্নে ভিক্ষুক দেখলে কী হয়, কোরআন-হাদিসে কী বলা আছে? রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক
  • পপিকে পুনরায় হত্যার হুমকি

    পপিকে পুনরায় হত্যার হুমকি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা পপিকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে, অভিযোগ সূত্রে জানা গেছে। হুমকির উৎস তার চাচাতো বোনজামাই তারেক আহমেদ চৌধুরী।

    পপির দাবি, তার চাচা কবির হোসেনের কাছ থেকে ২০০৭ সালে ক্রয়কৃত জমি দখলে রেখেছেন তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক। পপি অভিযোগ করেছেন, চলতি মাসেও জমি নিজের করে নেওয়ার চেষ্টা করলে তারেক আহমেদ চৌধুরী আবারও তাকে ভয়ভীতি দেখাচ্ছেন।

    পপির কথায়, “আমার চাচা বাইরের কাছে জমি বিক্রি করতে চাইলে আমি আমার সঞ্চয়ের টাকা দিয়ে ২০০৭ সালে জমি ক্রয় করি। পরে জমি বুঝে নিতে গেলে আমাকে হুমকি দেওয়া হয়।”

    জানা গেছে, শুধু পপিই নয়, তার চাচা বাবর হোসেনকেও নানা সময়ে হুমকি দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়টি জানার জন্য খুলনায় অভিযুক্তের বাড়িতে গেলে দেখা পাননি পপি। মোবাইল ফোনে যোগাযোগ করলেও তারেক ফোন রিসিভ করেননি এবং তার স্ত্রী মুক্তা বিষয়টি নিয়ে কথা বলতে অস্বীকার করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন