শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভোলায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

    ভোলায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলার ভেদুরিয়ার চরকালিতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর ২০২৫) রাত ৩টায় কোস্ট গার্ড বেইস ভোলা এই অভিযান পরিচালনা করে।

    তল্লাশিতে ৪১ পিস ইয়াবা (মূল্য ২০,৫০০ টাকা) এবং ২৩৫ গ্রাম গাঁজা (মূল্য ৭,০০০ টাকা) জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মোঃ লিটন (৪৭) ও মোঃ শামীম (২৭), উভয়ের ঠিকানা: গ্রাম চরকালি, ২নং ওয়ার্ড, পোস্ট ব্যাংকের হাট, ভোলা সদর।

    কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

    কোস্ট গার্ড বেইস ভোলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম বিএন জানান, মাদক চোরাচালান ও বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন