বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

গুগল ও ফেসবুকের নজরদারি কমাতে বন্ধ করুন তিন সেটিংস

গুগল ও ফেসবুকের নজরদারি কমাতে বন্ধ করুন তিন সেটিংস
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে ব্যবহারকারীর অজান্তে অনেক অ্যাপ এবং সার্ভিস আপনার অবস্থান, কথোপকথন, সার্চ হিস্ট্রি ও অনলাইন কার্যকলাপ ট্র্যাক করে। এই ডেটার ভিত্তিতে টার্গেটেড বিজ্ঞাপন, সাজেস্টেড রিলস বা ভিডিও দেখানো হয়। এতে ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, কিছু গুরুত্বপূর্ণ সেটিংস বন্ধ করলে গুগল বা ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো আপনার ব্যক্তিগত তথ্য কম সংগ্রহ করতে পারবে।

১. গুগলের Voice & Audio Activity বন্ধ করুন
গুগল অনেক সময় আপনার ভয়েস ও অডিও ডেটা রেকর্ড করে রাখে, যাতে ব্যবহার অনুযায়ী সার্ভিস সাজিয়ে দেখানো যায়। এটি ব্যক্তিগত গোপনীয়তায় সরাসরি প্রভাব ফেলে।

কীভাবে বন্ধ করবেন:
গুগল অ্যাপ খুলুন
ওপরে প্রোফাইল আইকনে ট্যাপ করুন
‘Data & Privacy’ অপশনে যান
Voice & Audio Activity বন্ধ করুন

২. পারসোনালাইজড অ্যাডস বন্ধ করুন
গুগল আপনার সার্চ হিস্ট্রি, ব্রাউজিং প্যাটার্ন ও অ্যাপ ব্যবহারের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখায়। এটি বন্ধ করলে আপনার ডেটা নিরাপদ থাকে।

কীভাবে বন্ধ করবেন:
গুগল অ্যাপ খুলুন
My Ad Center-এ যান
Personalized Ads টগল অফ করুন

৩. লোকেশন ট্র্যাকিং বন্ধ করুন
লোকেশন ট্র্যাকিং সুবিধা কাজে লাগলেও এটি আপনার চলাচলের তথ্য গুগলের কাছে পৌঁছে দেয়।

কীভাবে বন্ধ করবেন:
গুগল ম্যাপস অ্যাপ খুলুন
ওপরে প্রোফাইল আইকনে ট্যাপ করুন
‘Your Data in Maps’ অপশনে যান
Location History বন্ধ করুন

কেন এখনই বন্ধ করা জরুরি?
ব্যক্তিগত কথোপকথন ও অভ্যাস ট্র্যাক হওয়া কমবে
সার্চ ও ব্রাউজিং ডেটা নিরাপদ থাকবে
অনাকাঙ্ক্ষিত টার্গেটেড বিজ্ঞাপন কমবে
ডিজিটাল প্রাইভেসি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন