বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

শুটিং সেটে ফিরতে ব্যথাকেও পাত্তা দিলেন না শ্রদ্ধা কাপুর

শুটিং সেটে ফিরতে ব্যথাকেও পাত্তা দিলেন না শ্রদ্ধা কাপুর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সম্প্রতি তার নতুন ছবি ‘ঈথা’-র শুটিং সেটে গুরুতর আহত হন। নাচের একটি দৃশ্যের সময় ভারসাম্য হারিয়ে তিনি পায়ের পেশিতে তীব্র চোট পান। চিকিৎসক তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিলেও, প্রযোজকের ক্ষতির কথা ভেবে সেই পরামর্শ উপেক্ষা করে শ্রদ্ধা আহত অবস্থাতেই আবার শুটিংয়ে ফিরে আসেন।

এর আগে এই সিনেমার একটি গানের দৃশ্যের শুটিং চলার সময় আহত হন শ্রদ্ধা। অজয়-অতুলের সুরে তৈরি এই গানে ভারী গয়না ও পোশাকে সেজেছিলেন শ্রদ্ধা। দ্রুত লয়ের নাচের সময় হঠাৎই তিনি নিয়ন্ত্রণ হারান। শরীরের পুরো ভার বাঁ পায়ের ওপর পড়লে সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়েন অভিনেত্রী।

এই আঘাতের ফলেই তিনি পা নাড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেন। প্রথমে পা ভেঙে যাওয়ার গুঞ্জন ছড়ালেও, পরে জানা যায় তিনি পেশিতে গুরুতর চোট পেয়েছেন।

দুর্ঘটনা ঘটার পরপরই প্রযোজনা সংস্থা ও পরিচালক শ্রদ্ধার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে শুটিং বাতিল করে দেন। কিন্তু শ্রদ্ধা নিজেই শুটিং জারি রাখার অনুরোধ জানান। প্রযোজনা সংস্থার তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, অভিনেত্রী এই লোকসানের সময়ে চুপচাপ বসে থাকতে চাইছেন না। তার অনুরোধ, নাচের দৃশ্য বা দাঁড়িয়ে শুটিং করতে না পারলেও, ক্লোজ-আপ বা ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংগুলো চালানো যাক। 

উল্লেখ্য, চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে কাজ করার ঘটনাটিই এখন বলিউডে তার পেশাদারিত্বের নজির হিসেবে আলোচনা হচ্ছে।


দৈএনকে/ জে,আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন