বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • চ্যাটজিপিটি চালু করলো গ্রুপ চ্যাট সুবিধা

    চ্যাটজিপিটি চালু করলো গ্রুপ চ্যাট সুবিধা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আলোচিত এআই চ্যাটবট চ্যাটজিপিটি এবার নতুন ফিচার চালু করেছে—গ্রুপ চ্যাট। ওপেনএআই জানিয়েছে, নতুন সুবিধার মাধ্যমে একজন ব্যবহারকারী একসঙ্গে ২০ জনকে যুক্ত করতে পারবেন, অর্থাৎ সর্বোচ্চ ২০ জন পর্যন্ত একটি গ্রুপ চ্যাটে কথোপথনে অংশ নিতে পারবেন।

    দ্য ভার্জ-এর বরাতে জানা গেছে, বৈশ্বিকভাবে এই ফিচার এখন সব লগইন করা ব্যবহারকারীর জন্য উন্মুক্ত। গ্রুপ চ্যাট ভ্রমণ পরিকল্পনা, ডিনারের আয়োজন, প্রজেক্ট খসড়া তৈরি বা যেকোনো যৌথ কাজে সহায়ক হবে। চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে কথোপথনের প্রবাহ বুঝে কখন কথা বলবে এবং কখন নীরব থাকবে তা নির্ধারণ করবে। চাইলে চ্যাটে ‘ChatGPT’ উল্লেখ করলে বট সরাসরি অংশ নেবে।

    কীভাবে ব্যবহার করবেন গ্রুপ চ্যাট:

    চ্যাটজিপিটি অ্যাপে প্রবেশ করে ডানদিকে থাকা ‘People’ আইকনে ক্লিক করুন।

    ‘Create group chat’ নির্বাচন করে নতুন গ্রুপ চ্যাট তৈরি করুন। বিদ্যমান চ্যাট কপি করেও গ্রুপে আমন্ত্রণ পাঠানো সম্ভব।

    প্রথমবার গ্রুপ চ্যাট তৈরি বা যোগ দেওয়ার সময় ব্যবহারকারীকে নাম, ইউজারনেম ও ছবি সেট করতে বলা হবে।

    গ্রুপ চ্যাটে ইমোজি রিয়্যাকশন, সদস্য যোগ/বাদ, নোটিফিকেশন মিউট এবং চ্যাটজিপিটির জন্য বিশেষ নির্দেশনা যোগ করার সুবিধা রয়েছে।

    ওপেনএআই জানিয়েছে, ব্যক্তিগত চ্যাটের মেমোরি গ্রুপ চ্যাটে ব্যবহার হবে না, আর গ্রুপ চ্যাট থেকেও নতুন মেমোরি তৈরি হবে না। গ্রুপ চ্যাটে চ্যাটজিপিটি জিপিটি-৫.১ অটো মডেল ব্যবহার করে উত্তর দেবে।

    সদস্য যোগ করার উপায়:

    গ্রুপ চ্যাট লিংক কপি করে পাঠিয়ে দিন; তারা লিংকের মাধ্যমে সরাসরি যোগ দিতে পারবে।

    ওপেনএআই আশা করছে, এই নতুন ফিচার সহযোগিতা এবং দলগত কাজকে আরও গতিশীল করবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন