বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • গভীর রাতে উদ্যোক্তার বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ

    গভীর রাতে উদ্যোক্তার বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ সদর উপজেলার এক উদ্যোক্তার আবাসিক ও শিল্প কারখানার বিদ্যুৎ সংযোগ হঠাৎ করে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিরুদ্ধে। সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় খামার পরিচালনায় চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগী ইব্রাহিম খলিল। সে বহুলী ইউনিয়নের আলোকদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের ছেলে।

    ইব্রাহিম খলিল জানান, তাঁর একটি আবাসিক ও একটি ক্ষুদ্র শিল্প (ফার্ম) লাইসেন্সভুক্ত বিদ্যুৎ সংযোগ রয়েছে। আবাসিক মিটারের নম্বর ১৬৬২৭৪২৩, হিসাব নম্বর ১০৭৩০১১০৪১০১৬ এবং ক্ষুদ্র শিল্প মিটারের নম্বর ২৩৩২২৬০০, হিসাব নম্বর ১০৭৩০১৫০১৫৫০৪। তিনি বলেন, সোমবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে ফার্মের কাজ শেষ করে ঘুমাতে যাই। পরদিন ভোর ৬টার দিকে দেখি বাড়ি ও ফার্মের লাইট বন্ধ। গিয়ে দেখি—মিটার দুটিই নেই। আশপাশে খোঁজাখুঁজি করে কিছু না পেয়ে অফিস হেল্প নাম্বারে বারবার ফোন দিলেও কেউ কল রিসিভ করেনি। পরে পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ জানাই।

    ইব্রাহিমের অভিযোগ করে জানান, গভীর রাতে আবাসিক মিটারের সংযোগ খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং শিল্প সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভুক্তভোগী বলেন, আমি নিয়মিত বিল পরিশোধ করি। নিয়ম মেনে সংযোগ নিয়েছি। কোনো অপরাধে সংযোগ বিচ্ছিন্ন করলে গ্রাহককে জানানো উচিত ছিল। হঠাৎ এমন আচরণ অযৌক্তিক ও অন্যায়। তিনি আরও দাবি করেন, কর্মকর্তারা শেষ পর্যন্ত স্বীকার করেছেন— উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

    এ বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার খন্দকার শামীম আলম বলেন, বিষয়টি আমরা দেখছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন