বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

‘১০০ পারসেন্ট’ সিনেমা নিয়ে জটিলতায় জন আব্রাহাম

‘১০০ পারসেন্ট’ সিনেমা নিয়ে জটিলতায় জন আব্রাহাম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউডের প্রখ্যাত পরিচালক সাজিদ খানের পরিচালনায় নির্মিত হচ্ছে সিনেমা ‘১০০ পারসেন্ট’, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সিনেমার প্রযোজকরা আইনি নোটিশে জন আব্রাহামের নাম লিড কাস্ট হিসেবে উল্লেখ করেছেন, তবে অভিনেতা নিজেই প্রকাশ্যে জানিয়েছেন যে তিনি এই সিনেমার সঙ্গে কোনওভাবেই যুক্ত নন।

বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, গত ২২ নভেম্বর কমপ্লিট সিনেমা ম্যাগাজিনে আইন সংস্থা ‘নায়েক নায়েক অ্যান্ড কোং’–র মাধ্যমে প্রকাশিত জনের পক্ষের নোটিশে বলা হয়েছে, তার নামকে ভুলভাবে ব্যবহার ও উপস্থাপন করা হয়েছে এবং তিনি ‘১০০ পারসেন্ট’ নামের কোনও সিনেমার সঙ্গে সম্পৃক্ত নন। এমনকি প্রযোজকদের পূর্ববর্তী নোটিশ যেখানে জন, রিতেশ দেশমুখ সহ অন্যদের “বর্তমান স্টার কাস্ট” হিসেবে দেখানো হয়েছিল সেটিকেও তিনি সরাসরি অস্বীকার করেছেন।

নোটিশে সতর্ক করে বলা হয়েছে, পরও যদি তার নাম ব্যবহার করা হয় বা সিনেমা সংশ্লিষ্টতা দেখানো হয়, তা ইচ্ছাকৃত ভুল প্রচার হিসেবে গণ্য হবে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। জনের এই অবস্থান স্পষ্ট করেছে ‘১০০ পারসেন্ট’ সিনেমার সঙ্গে তার নাম জুড়ে প্রচার করার সুযোগ আর নেই। আর অভিনেতা এ ধরনের বিভ্রান্তি তিনি মোটেও বরদাস্ত করবেন না।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন