বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • রামগঞ্জে মাত্র চার মাসে দুই শিক্ষার্থীর কোরআন হিফজ সম্পন্ন

    রামগঞ্জে মাত্র চার মাসে দুই শিক্ষার্থীর কোরআন হিফজ সম্পন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পুরস্কারপ্রাপ্ত ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়ে দারুল উলূম মাদানিয়া আবারও নজির স্থাপন করেছে। রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের মাঝিরগাঁও এলাকায় অবস্থিত এ প্রতিষ্ঠানের দুই মেধাবী শিক্ষার্থী স্বল্প সময়ের মধ্যেই সম্পন্ন করেছে পুরো কোরআন হিফজ।

    মেধাবী হাফেজ মোহাম্মদুল্লাহ মাত্র ৪ মাস ১৫ দিনে এবং হাফেজ জাহিদ হাসান ৪ মাস ২০ দিনে পবিত্র কোরআন হিফজ শেষ করে প্রতিষ্ঠানটির গৌরব আরও বাড়িয়ে দিয়েছেন।

    হাফেজ মোহাম্মদুল্লাহ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মাওলানা রফিকুল ইসলামের ছেলে। হাফেজ জাহিদ হাসান রামগঞ্জের করপাড়া ইউনিয়নের বাসিন্দা। তাঁর পিতা বেল্লাল হোসেন।

    মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান জানান- “এত অল্প সময়ে হিফজ সম্পন্ন করা সত্যিই বিরল ব্যাপার। তাদের নিষ্ঠা, পরিশ্রম ও শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধানে এ সাফল্য এসেছে।”

    হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা ইউছুফ মাহমুদি বলেন- “দু'জনই অত্যন্ত মনোযোগী ও নিয়মিত ছিল। আল্লাহর মেহেরবানিতে তারা দ্রুত হিফজ শেষ করতে পেরেছে।”

    নিজেদের অনুভূতি জানাতে গিয়ে- হাফেজ মোহাম্মদুল্লাহ বলেন, “অল্প সময়ে হিফজ শেষ করতে পেরে খুবই আনন্দিত। হুজুরের পরিশ্রম ও আম্মু–আব্বুর দোয়া আমাকে শক্তি দিয়েছে।”

    হাফেজ জাহিদ হাসান বলেন, “কোরআনের হাফেজ হওয়া ছিল ছোটবেলার স্বপ্ন। আল্লাহর রহমতে ও হুজুরদের দোয়া–সহযোগিতায় সফল হয়েছি। আলহামদুলিল্লাহ।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন