শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শ্রীপুরে রাস্তা দখল করে আওয়ামী লীগ নেতার ভবন নির্মাণ

    শ্রীপুরে রাস্তা দখল করে আওয়ামী লীগ নেতার ভবন নির্মাণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজ মাওনা এলাকায় সরকারি রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিনের বিরুদ্ধে। জেলা পরিষদের বরাদ্দকৃত পাকা রাস্তার ওপর তিনি দীর্ঘদিন ধরে ভবন নির্মাণ করে একতলা পর্যন্ত কাজ সম্পন্ন করেছেন। এতে বন্ধ হয়ে গেছে এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কটি।

    এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কদম আলীর ছেলে জালাল উদ্দিন সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণ শুরু করলে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী বাঁধা দেন। কিন্তু কোনো প্রতিবাদেই কর্ণপাত করেননি তিনি। রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তির মুখে পড়েছে।

    এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে হেকমত আলী ফকির গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, জালাল উদ্দিন শুধু রাস্তা নয়, স্থানীয় বিএনপি বাজার এলাকায় সরকারি খাসজমি দখল করে মার্কেটও নির্মাণ করেছেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন এলাকাবাসী।

    জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে জেলা পরিষদের ১ লাখ ৫০ হাজার টাকার বরাদ্দে নিজ মাওনা টু ফুলবাড়িয়া পাকা সড়ক থেকে জালাল উদ্দিনের বাড়ির ইটের সলিং নির্মাণ করা হয়। কিন্তু রাস্তা নির্মাণের কিছুদিন পরই তিনি ওই সড়কের ওপর বহুতল ভবন নির্মাণ শুরু করেন।

    সরকারি রাস্তা ও জমি দখলের বিষয়টি স্বীকার করে জালাল উদ্দিন বলেন, “তৎকালীন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে কথা বলেই রাস্তা বন্ধ করেছি।”

    এলাকাবাসীর দাবি, দ্রুত সরকারি রাস্তা পুনঃস্থাপন, দখলমুক্ত করা এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন