শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ব্রাহ্মণবাড়িয়ায় ডেকে নিয়ে যুবককে গুলি করে হত্যা

    ব্রাহ্মণবাড়িয়ায় ডেকে নিয়ে যুবককে গুলি করে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর দিবাগত মধ্যরাতে  এ ঘটনা ঘটে। এই ঘটনায়  সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত সাদ্দাম হোসেন  ওই এলাকার মো. মস্তু মিয়ার ছেলে।নিহতের পরিবারের অভিযোগ, বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকায় তিনজনকে গুলি করে আহত করা হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। মধ্যরাতে সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করা হয়।

    কিছুক্ষণ পর খবর আসে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় কান্দিপাড়ার সড়কে পড়ে আছেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে কন্দিপাড়ার দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।

    এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দিপাড়া মাদরাসা রোডে গুলিতে টুটুল, শিহাব, সাঞ্জু নামে তিনজন আহত হন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন