বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি

অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসর গ্রহণ করবেন। অবসরের আগে তিনি দেশের বিচারকদের উদ্দেশে ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বিদায়ী ভাষণ দেবেন। এই তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বৃহস্পতিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে।

সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির বয়সসীমা ৬৭ বছর। সে বয়স পূর্ণ হওয়ায় ২৭ ডিসেম্বর তিনি অবসর গ্রহণ করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবসরের আগে এটি প্রধান বিচারপতির বিচারবিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে শেষ ভাষণ হবে।

১৪ ডিসেম্বর রোববার বিকেল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা আদালতে কর্মরত উচ্চ পদমর্যাদার বিচারকরা উপস্থিত থাকবেন। সেখানে প্রধান বিচারপতি দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে ‘বিদায়ী অভিভাষণ’ প্রদান করবেন।

সৈয়দ রেফাত আহমেদ দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে ১০ আগস্ট নিয়োগ পেয়ে পরদিন শপথ গ্রহণ করেন।

দেড় বছরের কার্যকালে বিচার বিভাগের সংস্কার ও উন্নয়নের জন্য যে রোডম্যাপ ঘোষণা করেছিলেন, তার আওতায় নেওয়া পদক্ষেপগুলো এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিদায়ী ভাষণে আলোচনা করবেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন