শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মান্দায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও বাইসাইকেল বিতরণ

    মান্দায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও বাইসাইকেল বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থী ও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

    বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০২৫-২৬ অর্থবছরের এডিপি বরাদ্দ থেকে ৩৮ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস এবং বালিকা বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,  স্থানীয় গণমাধ্যম কর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

    স্থানীয়রা জানান, এ উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা জীবন আরও সহজ করবে এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সহায়ক হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন