বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

কন্যাসন্তানের নাম জানালেন তারকা দম্পতি

কন্যাসন্তানের নাম জানালেন তারকা দম্পতি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউড দম্পতি কিয়ারা আদবাণী ও সিদ্ধার্থ মালহোত্র অবশেষে প্রথম সন্তানের নাম ঘোষণা করেছেন। চলতি বছরের ১৫ জুলাই কন্যা সন্তানের জন্ম দেন কিয়ারা। অনুরাগীরা দীর্ঘদিন ধরে জানতে আগ্রহী ছিলেন তাদের ছোট্ট রাজকন্যার নাম কী।

সন্তানের জন্মের পর সোশ্যাল মিডিয়ায় নানা নামের অনুমান করা হচ্ছিল। কেউ বলেছিলেন, সিদ্ধার্থ ও কিয়ারার নাম মিলিয়ে ‘সিয়ারা’ হতে পারে, আবার কেউ মনে করেছিলেন ‘সিতারা’ হবে সবচেয়ে নিখুঁত। এক অনুরাগী লিখেছিলেন ছোট্ট কিন্তু সুন্দর নাম হতে পারে ‘সিয়া’। শেষ পর্যন্ত কন্যার নাম রাখলেন ‘সরায়াহ মালহোত্র’।

সোশ্যাল মিডিয়ায় মেয়ের পায়ের ছবি শেয়ার করে তারা লিখেছেন,
"আমাদের প্রার্থনা থেকে আমাদের কোলে। জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ — আমাদের রাজকন্যা।"

নাম ‘সরায়াহ’-এর নেপথ্যে বিশেষ কোনো কারণ জানানো হয়নি, তবে অনুমান করা হচ্ছে এটি হিব্রু ভাষার ‘সারাহ’ নামের অনুপ্রেরণা, যার অর্থ ‘রাজকন্যা’। নামটি ইতিমধ্যেই ভক্তদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। যদিও দম্পতি মেয়ের মুখ এখনো প্রকাশ্যে আনেননি।

‘শেরশাহ’ ছবিতে অভিনয়ের সময়েই ঘনিষ্ঠ হন সিদ্ধার্থ ও কিয়ারা। পরে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন তারা। চলতি বছরের মে মাসে মেট গালায় স্ফীতোদর কিয়ারা লাল গালিচায় হেঁটে নজরকাড়েন। এরপর কিছুদিনের মধ্যেই আসে সুখবর।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন