বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ময়মনসিংহে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের ১০৫ সদস্যের জেলা কমিটি গঠন

ময়মনসিংহে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের ১০৫ সদস্যের জেলা কমিটি গঠন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মানবতার সুরক্ষা, মানবাধিকার রক্ষা ও ন্যায় প্রতিষ্ঠার মহৎ অঙ্গীকারকে সামনে রেখে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর ময়মনসিংহ জেলা শাখার কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ননভেম্বর) বিকেলে ময়মনসিংহ সদরের মাসকান্দা এলাকায় আয়েশ রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান এনায়েত উল্লাহ সৈয়দ।

মানবাধিকার পরিস্থিতি, করণীয় এবং দায়িত্বশীল নাগরিক সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আফজাল হোসেন মৃধা।
সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল ময়মনসিংহ জেলা কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান এডভোকেট মোহাম্মদ অন্তর, এবং সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় কেন্দ্রীয় কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক মো. সাদিকুর রহমান পাবেলকে। মোট ১০৫ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি মানবাধিকার সুরক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

সভায় ডাক্তার, এডভোকেট, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা মানবিক সমাজ প্রতিষ্ঠায় হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন