বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ভাইরাল শাকিব খানের ৬ লুক, ফ্যানদের কৌতূহল

ভাইরাল শাকিব খানের ৬ লুক, ফ্যানদের কৌতূহল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢালিউড মেগাস্টার শাকিব খানের কয়েকটি নতুন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে । নায়কের এই লুকগুলো দর্শকের মধ্যে তুমুল আলোচনার সৃষ্টি করেছে এবং নতুন জল্পনা-কল্পনা শুরু করেছে।

সম্প্রতি শাকিব খানের একাধিক ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যেগুলোতে দেখা যাচ্ছে, কখনও নায়ক শাকিব খান হয়ে, কখনও পাইলট হয়ে, কখনও তীরন্দাজ হয়ে পর্দায় হাজির হয়েছেন অভিনেতা।

শাকিবের নতুন একাধিক লুকের মধ্যে যে লুক দুটি দর্শক বেশি পছন্দ করেছেন দর্শক তাহলো বৃদ্ধ প্রফেসর ও কাজীর লুক।
 
অনেকেই মনে করছেন নতুন লুকগুলো শাকিবের কোনো নতুন সিনেমার লুক। আসলে তা নয়।

জানা গেছে, শীতের একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে মডেল হতে একসঙ্গে একাধিক লুক নিয়ে হাজির হয়েছেন ঢালিউডের এ নাম্বার ওয়ান তারকা।
 
মাত্র দেড় মিনিটের বিজ্ঞাপনটিতে ৬টি অভিনব লুক নিয়ে রীতিমতো দর্শকদের চমকে দিয়েছেন অভিনেতা। বিজ্ঞাপনের একেবারে শেষের দিকে নতুন সিনেমা ‘সোলজার’র এর লুকেও দেখা যাবে ঢালিউড এ মেগাস্টারকে।
 
আলোচিত বিজ্ঞপানটি নির্মাণ করেছেন খ্যাতিমান পরিচালক আদনান আল রাজীব। এ বিজ্ঞাপনেই ছয়টি বৈচিত্র্যময় লুক নিয়ে হাজির হয়েছেন শাকিব। খুব শিগগিরই টিভি পর্দায় নিয়মিত প্রচার হবে বিজ্ঞাপনটি।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন