শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চা খেতে গিয়ে ধরা খেল সাজাপ্রাপ্ত আসামি

    চা খেতে গিয়ে ধরা খেল সাজাপ্রাপ্ত আসামি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে

    উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আবুল খায়েরের চা দোকান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

    গ্রেপ্তার হওয়া মো. সবুজ খান (৫০) উপজেলার মুছাপুর ইউনিয়নের আলম মহাজন বাড়ির নূরে আলমের ছেলে।

    পুলিশ জানায়, ২০১৮ সালের একটি সিআর মামলায় সবুজকে ৩ বছরের কারাদন্ড দেয় আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের আবুল খায়েরের চায়ের দোকান থেকে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ দাস তাকে গ্রেপ্তার করে।

    কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরের দিকে ওই ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন