বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

লক্ষ্মীপুরে আইডিয়াল ফাউন্ডেশনের ২০০ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান

লক্ষ্মীপুরে আইডিয়াল ফাউন্ডেশনের ২০০ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুরে ২০০ শিক্ষার্থীকে আইডিয়াল ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে জেলা শহরের বাগবাড়ি এলাকায় লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন অতিথিরা।

প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ বিজয়ী হন লক্ষ্মীপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল আবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ হামেদ বাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, পরিচালক মাওলানা ফারুক হোসাইন নূরনবী, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার এবং সেক্রেটারী সুমি ভূঁইয়া।

প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক কুলসুমা আক্তার ও ফারজানা আক্তার তিথীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাযকেরা বেগম।

লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ জানান, আইডিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ বছর ধরে পরীক্ষার মাধ্যমে মেধা বৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। এবার ২২ নভেম্বর বৃত্তি পরীক্ষায় জেলার ১৫০০ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

এবারের বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ বিজয়ী হন লক্ষ্মীপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল আবির।

দ্বিতীয় স্থান অর্জন করেন একই বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মাহী, যিনি ১০,০০০ টাকা পুরস্কার পান।

তৃতীয় স্থান অর্জন করেন পিটিআই সরকারি পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থী অহেনজিতা ভৌমিক।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন