বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ভোলায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

ভোলায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ভোলায় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সোমবার (২৮ নভেম্বর) সকালে ভোলা সরকারি কলেজ মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলার নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

এ সময় তিনি বলেন খেলায় জয় পরাজয় আছে। পরাজয় খেলাধুলার একটি অংশ। জাতিকে সুস্থ সবল রাখতে মাদক, মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলা বিকল্প নেই।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেন। ভোলা জেলার মোট ১২ টি কলেজের আজকে  ০৮টি কলেজের খেলা অনুষ্ঠিত হয়। আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন