বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির মৃত তারকাদের নিয়ে এআই ‘ডেথস্লপ’, শোকও হচ্ছে অনলাইনের পণ্য জাতিসংঘে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান এসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ
  • “একই জিনিস বারবার করা সম্ভব নয়”– বললেন আমির খান

    “একই জিনিস বারবার করা সম্ভব নয়”– বললেন আমির খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনেতা-প্রযোজক আমির খান বলিউডের পারফেকশনিস্ট হিসেবে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। তবে এই বিপুল খ্যাতি কীভাবে অর্জন করেছেন, তা নিয়েও তিনি নিজেই মাঝে মাঝে সন্দিহান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের ছবির নির্বাচন এবং তারকা হয়ে ওঠার যাত্রা নিয়ে কথা বলেছেন।

    পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান বলেন, ‘আমি সত্যিই জানি না কীভাবে তারকা হয়ে উঠলাম। যুক্তি অনুযায়ী, আমার এমন হওয়ার কথা ছিল না। আমি সব নিয়ম ভেঙেছি এবং নিজের মতো করে কাজ করেছি। তাই এই সম্মান ও সাফল্য পেয়ে আমি কৃতজ্ঞ।’

    তিনি আরও বলেন, ‘আমি যে বাস্তব পদক্ষেপ নিয়েছিলাম, তাতে সাফল্যের দিকে যাওয়া সম্ভব ছিল না। ‘সরফরোস’ বা ‘লগান’-এর মতো ছবি যখন মুক্তি পায়, তখন দর্শকরা এগুলো পছন্দ করবেন কি না, আমাদের কোনো ধারণাই ছিল না। তারপর ‘দিল চাহতা হ্যায়’, যা সেই সময়ের প্রেক্ষাপটে বেশ ভিন্ন ছিল, এবং এখন ‘সিতারে জমিন পর’।’

    তার কথায়, ‘আমি একই জিনিস বারবার করতে পারি না। আমি কেবল আমার ব্যক্তিত্ব অনুসারে বিভিন্ন স্ক্রিপ্ট বেছে নিই। আমি শুধু সেই ছবিগুলোই নির্বাচন করি, যা আমাকে ব্যক্তিগতভাবে উত্তেজিত করে।’

    প্রসঙ্গত, আমির খানকে শেষ দেখা যায় ‘সিতারে জমিন পর’ ছবিতে। এটি ২০০৭ সালের জনপ্রিয় ছবি ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল। ছবিটিতে আমিরের সঙ্গে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা। ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন