শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নির্বাচিত হলে শিক্ষকদের দাবি সংসদে তুলব: সাবেক এমপি হাবিব

    নির্বাচিত হলে শিক্ষকদের দাবি সংসদে তুলব: সাবেক এমপি হাবিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার তালা উপজেলায় মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সামগ্রিক শিক্ষা পরিবেশকে শক্তিশালী করার লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বেলা ১২টায় তালা ব্রজেন দে সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি, তালা উপজেলা শাখা এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা–১ (তালা–কলারোয়া) আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব।

    সভায় হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আমার সময়ে এলাকায় ৩৭টি স্কুল–কলেজ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু গত ১৫ বছরে পাঁচটিও হয়নি। কপোতাক্ষ খনন, সেতু ও সড়ক নির্মাণসহ বহু উন্নয়ন করেছি। আবার সংসদে যাওয়ার সুযোগ পেলে শিক্ষকদের দাবিদাওয়া সংসদে জোরালোভাবে তুলব।”

    তিনি আরও বলেন, “জনপ্রিয়তার কারণেই রাজনৈতিক হিংসার শিকার হয়েছিলাম। যে ঘটনার মামলায় আমাকে সাজা দেওয়া হয়েছে, সে সময় আমি ঢাকায় ছিলাম। তারপরও আমাকে ও আরও কয়েকজনকে মোট ৭০ বছরের সাজা দেওয়া হয়। সেই সাজা মাথায় নিয়ে কারাভোগ করেছি, কিন্তু আপস করিনি। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকলেও নেইনি—কারও ক্ষতি হোক, তা আমি চাই না।”

    সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ময়নুল ইসলাম। সঞ্চালনা করেন শিক্ষক হাছিবুর রহমান হাছিব।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষানুরাগী মৃণাল কান্তি রায়, শিক্ষানুরাগী রেহানা খানম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, অধ্যাপক মো. মোশারফ হোসেন এবং শিক্ষক সমিতির সদস্য সচিব মো. মতিয়ার রহমান।

    এ ছাড়া বক্তব্য দেন শিক্ষক জগদীশ চন্দ্র হালদার, মিজানুর রহমান, মানিক চন্দ্র নাথ, সাইদুর রহমান, নাজমিন আক্তার কেয়া, মতিউর রহমান ও শংকর কুমারসহ অনেকে। অনুষ্ঠানে তালা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন