শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রেকর্ড ছুঁয়ে ইস্টার্ন কনফারেন্সে চ্যাম্পিয়ন মেসির মায়ামি, এবার লক্ষ্য এমএলএস কাপ

    রেকর্ড ছুঁয়ে ইস্টার্ন কনফারেন্সে চ্যাম্পিয়ন মেসির মায়ামি, এবার লক্ষ্য এমএলএস কাপ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লিওনেল মেসির হাত ধরে ইতিহাস গড়ে ফেলেছে ইন্টার মায়ামি। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্লোরিডার দলটি।

    আজ সকালে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউ ইয়র্ক সিটি এফসিকে একতরফাভাবে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারায় ইন্টার মায়ামি। এই দুর্দান্ত জয়ে এমএলএস ট্রফি জেতার দ্বারপ্রান্তে পৌঁছে গেল মেসির দল।

    ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় ইন্টার মায়ামি। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি তারা। শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ক্লাব ইতিহাসের নতুন মাইলফলক স্পর্শ করল দলটি।

    Inter Miami FC Soccer News & Videos | Miami Herald

    এই ম্যাচে অবশ্য মেসি নন, আলো কেড়ে নিয়েছেন আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আইয়েন্দে। পুরো ম্যাচে তিনি ছিলেন দুর্দান্ত, করেছেন হ্যাটট্রিক। মাতেও সিলভেত্তি এবং তেলাস্কো সেগোভিয়া আরও দুটি গোল করেন। এই জয়ে ইন্টার মিয়ামি ৬ ডিসেম্বর এমএলএস কাপের ফাইনাল আয়োজন করবে। সেখানে তারা ওয়েস্টার্ন কনফারেন্সের বিজয়ী দলের মুখোমুখি হবে।

    ১৪ মিনিটে মিয়ামি এগিয়ে যায়। সার্জিও বুসকেটসের দারুণ বল ধরে আইয়েন্দে নিচু শটে গোল করেন। এরপর ২৩ মিনিটে জর্দি আলবার ক্রসে হেড করে তিনি দ্বিতীয় গোল করেন। ৩৭ মিনিটে নিউইয়র্ক একটি গোল শোধ করে। ম্যাক্সি মোরালেসের ফ্রি-কিক থেকে জাস্টিন হােক হেডে গোল করেন। এতে মিয়ামি বিরতিতে যায় ২-১ স্কোর নিয়ে।

    Messi, Inter Miami beat NYCFC 5-1, advance to MLS Cup Final | Miami Herald

    ৬৬ মিনিটে নিউইয়র্ক সমতা আনতে পারত। কিন্তু রোকো রিওস নোভো দারুণ সেভ করে দলকে বাঁচান। এর এক মিনিট পর মেসির পাস থেকে সিলভেত্তি গোল করে ব্যবধান বাড়ান। মেসি ভেঙে দেন ৫৯ বছরের পুরোনো বিশ্বরেকর্ড।

    ৮৩ মিনিটে সেগোভিয়া জর্দি আলবার সঙ্গে দারুণ একটি পাস আদান-প্রদান করে গোল করেন। ৮৯ মিনিটে আইয়েন্দে তার হ্যাটট্রিক পূর্ণ করেন। এতে মিয়ামির জয় নিশ্চিত হয়।

    মেসি দলে যোগ দেওয়ার পর মিয়ামি লিগস কাপ ২০২৩ এবং সাপোর্টার্স শিল্ড ২০২৪ জিতেছিল। তবে এমএলএস কাপের ফাইনালে ওঠা হয়নি। এবার সেই অপেক্ষার শেষ হলো। এবার তাদের নজরে আরও বড় কিছু, এমএলএস কাপের শিরোপা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন