বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট
  • বিপিএলের নিলামে নতুনদের সংযোজন, ১৪ ক্রিকেটার সুযোগ পেলেন

    বিপিএলের নিলামে নতুনদের সংযোজন, ১৪ ক্রিকেটার সুযোগ পেলেন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দীর্ঘ প্রায় এক যুগ পর আবারও ফিরছে খেলোয়াড় নিলাম পদ্ধতি। প্রথম দুটি আসরে এই পদ্ধতি অনুসরণ করা হলেও, এরপর আর তা করা হয়নি। অবশেষে এবারের দ্বাদশ আসরে প্লেয়ার্স ড্রাফটের পরিবর্তে নিলামের মাধ্যমে দল গঠন করা হবে।

    আজ, রবিবার (৩০ নভেম্বর) দুপুর ৩টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এবারের বিপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
    নিলাম শুরুর ঠিক আগ মুহূর্তে নাটকীয়ভাবে দেশি ক্রিকেটারদের তালিকায় আরও ১৪ জন নতুন ক্রিকেটারের নাম সংযুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই নতুন সংযোজনের ফলে নিলামের আকর্ষণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

    এর আগে বিসিবি যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল, তাতে জাতীয় দলের দুই ক্রিকেটার এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত বাদ পড়েছিলেন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে নতুন ১৪ জনের তালিকায় তারা অন্তর্ভুক্ত হয়েছেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।
    সব মিলিয়ে আজ অনুষ্ঠিতব্য নিলামের দিকে তাকিয়ে আছে দেশের পুরো ক্রিকেটাঙ্গন।

    ফিক্সিংয়ে সন্দেহভাজন বেশ কয়েকজন ক্রিকেটারকে বাদ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের পরিবর্তে নিলামের চূড়ান্ত তালিকায় আরও বেশ কিছু পরিবর্তন এসেছে।

    বিপিএল নিলামে নতুন করে যুক্ত করা হয়েছে- আলিস আল ইসলাম, মো. রুবেল, আশরাফুল হাসান রোহান, আহমেদ শরিফ, ইফতেখার হোসেন ইফতি, তৌফিক খান তুষার, রুবেল হোসেন (জাতীয় দলের পেসার), আশরাফুল ইসলাম সিয়াম, আলী মো. ওয়ালিদ, আল-আমিন (জুনিয়র), নুহায়েল সানদিদ, হোসেন আলী, শামসুল ইসলাম অনিক ও জাহিদ জাভেদকে।

    এর আগে, বিপিএলের দ্বাদশ আসরকে সামনে রেখে নিলাম তালিকা প্রকাশ হতেই সবচেয়ে বড় আলোচনায় চলে আসে কয়েকজন অভিজ্ঞ স্থানীয় ক্রিকেটারের নাম বাদ পড়া। এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকতসহ কয়েকজনের হঠাৎ অনুপস্থিতি শুধু সমর্থকদের নয়, ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যেও প্রশ্ন তুলেছে-আসলে কী ঘটছে?

    শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে গণমাধ্যমের সামনে এসে সেই প্রশ্নগুলোর জবাবই দিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু, পরিষ্কার জানিয়ে দিলেন একটাই বার্তা-বিসিবি নিয়মে অচল, সন্দেহ থাকলে কোনো ছাড় নয়।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন