শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দোয়ারাবাজার চকবাজার–হরিণাপাঠি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন

    দোয়ারাবাজার চকবাজার–হরিণাপাঠি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকবাজার–হরিণাপাঠি সড়ক উন্নয়নকাজে স্থানীয়দের উত্থাপিত অনিয়মের অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে এলজিইডি ও ঠিকাদারি প্রতিষ্ঠান এম. এ. ইঞ্জিনিয়ারিং ও নাফিজ আহমেদ (জেভি)।

    এলজিইডির অধীনে আম্পান পুনর্বাসন প্রকল্পের আওতায় প্রায় ৫ কোটি ৩২ লাখ ৪৫ হাজার ৪২০ টাকা ব্যয়ে সড়ক, প্যালাসাইডিং ও ড্রেন নির্মাণকাজ চলছে। প্রকল্পের নকশা অনুযায়ী ১,২০০ মিটার সড়ক, ১,৪০০ মিটার প্যালাসাইডিং এবং ৪০০ মিটার ড্রেন নির্মাণের কাজ ধাপে ধাপে সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি—কাজের প্রতিটি ধাপেই সরকারি মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। ব্যবহৃত রড, সিমেন্ট ও কংক্রিটসহ সব নির্মাণসামগ্রী বিএস স্ট্যান্ডার্ড অনুযায়ী সংগ্রহ করা হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা আরও বলেন,“কাজে অবহেলা বা কারিগরি ত্রুটির সুযোগ নেই। মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিয়মিত উপস্থিতিতে কাজ চলছে। কিছু ব্যক্তি প্রকৃত পরিস্থিতি না বুঝে ভুল তথ্য প্রচার করছেন।”

    অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ বলেন—অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছি। নিম্নমানের কাজের কোনো সুযোগ নেই। যে কোনো স্থানে ত্রুটি দেখা গেলে সংশ্লিষ্ট ঠিকাদারকে তা অবিলম্বে সংশোধন করতে বাধ্য করা হবে। প্রকল্পটি মান বজায় রেখে সম্পন্ন করতেই আমরা বদ্ধপরিকর। উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চলছে।”

    ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও জানানো হয়,“আমরা এলাকায় টেকসই অবকাঠামো তৈরি করতে কাজ করছি। জনস্বার্থবিরোধী কোনো কাজ করার প্রশ্নই আসে না। প্রকল্প নিয়ে বিভ্রান্তি দূর করতে যে কোনো সময় পরিদর্শনে আসতে পারেন স্থানীয়রা।”সরকারি সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি—প্রকল্পটি সম্পূর্ণ স্বচ্ছতা, মান নিয়ন্ত্রণ এবং কঠোর তদারকির মাধ্যমে শেষ করা হবে। অনিয়মের অভিযোগে কারো বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন