বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির মৃত তারকাদের নিয়ে এআই ‘ডেথস্লপ’, শোকও হচ্ছে অনলাইনের পণ্য জাতিসংঘে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান এসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ
  • সামান্থার প্রতি বিশেষ শুভেচ্ছা—বেকহ্যামের ইন্টার মায়ামি জার্সি

    সামান্থার প্রতি বিশেষ শুভেচ্ছা—বেকহ্যামের ইন্টার মায়ামি জার্সি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাম্প্রতিক ভারত সফরে মুম্বাইয়ে পৌঁছেছেন বিশ্বখ্যাত ফুটবলার ও ইউনিসেফ শুভেচ্ছাদূত ডেভিড বেকহ্যাম। মেটা ইন্ডিয়ার আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে ছিলেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুও। অনুষ্ঠানে দু’জনই নিজেদের সমাজসেবামূলক কাজ ও মানবকল্যাণ নিয়ে মতবিনিময় করেন।

    শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সামান্থা, যেখানে তিনি বেকহ্যামের প্রশংসায় পঞ্চমুখ হন। এদিকে, অভিনেত্রীকে নিজের নাম সম্বলিত ইন্টার মায়ামির একটি জার্সি উপহার দেন ব্যাকহাম।

    ভিডিওতে সামান্থা বলেন, ‘আমি অনেকবার বলেছি, একজন ভালো মেন্টর খুঁজে পাওয়া কতটা গুরুত্বপূর্ণ। আর আমি বলতে পারি, এই ব্যক্তিটি, যার সঙ্গে আজ আমি সাক্ষাৎ করতে যাচ্ছি, সত্যিই প্রতিটি দিক থেকে অনুপ্রেরণামূলক।’

    বেকহ্যামের সঙ্গে সাক্ষাতের পর অভিনেত্রী বলেন, ‘ডিসিপ্লিনে পূর্ণ, এক অসাধারণ বাবা, অসাধারণ স্বামী, কমিউনিটির জন্য এক বিশাল স্তম্ভ, আর যদি আপনি মেন্টর খুঁজেন, তাহলে আমি মনে করি, তিনি হচ্ছেন সেই ব্যক্তি, যাকে আপনার অনুসরণ করা উচিত।’

    ভারত সফরের সময়ে বিষাখাপত্তনমে স্কুলশিশুদের সঙ্গে সময় কাটান ডেভিড বেকহ্যাম। এ ছাড়া মুম্বাইয়ে একটি হোটেলে ‘দাল কি চাট’ তৈরি শেখেন।

    সামাজিকমাধ্যমে ভারত সফর নিয়ে বেকহ্যাম লিখেছেন, ‘এত মানুষের ভালোবাসা এবং সদয় আচরণে আমি মুগ্ধ। ধন্যবাদ আমার ঐতিহ্যবাহী অভ্যর্থনা এবং দাল কি চাট শেখানোর জন্য। মুম্বাইয়ে কিছু সুন্দর স্মৃতি তৈরি করছি।’

    প্রসঙ্গত, বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার ডেভিড বেকহ্যাম ইংল্যান্ডের সাবেক ফুটবল অধিনায়ক এবং বর্তমানে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেকে কাজ করছেন।

    এদিকে, জনপ্রিয় তেলুগু অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সবশেষ তাঁকে প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানী’তে দেখা গেছে। এ ছাড়া চলতি মুক্তির অপেক্ষায় থাকা ‘শুভম’ ছবিতে তিনি যুক্ত আছেন প্রযোজক হিসেবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন