বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • নাগেশ্বরীতে সংঘর্ষে ৩ জনের প্রাণহানী, আহত ১০

    নাগেশ্বরীতে সংঘর্ষে ৩ জনের প্রাণহানী, আহত ১০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি দখল সংক্রান্ত জেরে সংঘর্ষে ৩ জনের প্রাণহানী হয়েছে। এছাড়াও উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায় এ ঘটনা ঘটে। 

    পুলিশ ও স্থানীয়রা জানান, ১৬ শতক জমিকে কেন্দ্র করে রোববার বেলা ১১টার দিকে ওই এলাকার আলতাফ হোসেন ও এরশাদ আলীর বিরোধে এ ঘটনা ঘটে।

    এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মানিক মুন্সির ছেলে এরশাদ আলী (৪২), মানিকের বোন কুলছুম বেগম (৫৫), বাচ্চা মিয়ার ছেলে আলতাফ হোসেন মারা যায়। 

    এ ঘটনায় আরও অন্ততঃ ১০জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নুর মোহাম্মদ ও তার বড় ভাই নুর আলমের অবস্থা আশংকাজনক। 

    নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম সাংবাদিকদের জানান, দুইজন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে নেয়ার পথে নিহত হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন