বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • অনির্দিষ্টকালের জন্য রংপুর-নীলফামারী সকল রুট বাস চলাচল বন্ধ

    অনির্দিষ্টকালের জন্য রংপুর-নীলফামারী সকল রুট বাস চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাস শ্রমিকদের ন্যায পাওনা দাবি আদায় করতে গিয়ে শ্রমিক নেতাকে নির্যাতনের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য রংপুর বাস মিনিবাস মালিক সমিতির অধীনে চলা নীলফামারী জেলার সকল রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম এ ঘোষণা দেন।

    রবিবার(৩০ নভেম্বর) সকাল থেকে রংপুর থেকে নীলফামারী-সৈয়দপুর-কিশোরীগঞ্জ-জলঢাকা-ডিমলা-ডোমার রুটে সকল বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকাগামী এবং অন্যান্য জেলা সমিতির(দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড়) বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় নীলফামারী ও আশপাশের রুটে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

    জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামের সঙ্গে বাস শ্রমিকদের ন্যায পাওনা নিয়ে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির কয়েকজন নেতাকর্মী তাকে শারীরিকভাবে নির্যাতন ও লাঞ্চিত করে। স্থানীয়রা আহত সফিকুলকে উদ্ধার করে এবং পরে বিষয়টি জেলা শ্রমিক ইউনিয়নের নেতাদের অবহিত করা হয়। এ ঘটনার সঠিক বিচার না হওয়া পর্যন্ত রংপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির অধীনে চলাচলকারী সকল বাস বন্ধের সিদ্ধান্ত নেয় নীলফামারী জেলা শ্রমিক ইউনিয়ন।

    এদিকে রবিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় নীলফামারী ও আশপাশের রুটে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। অনেক যাত্রীকে বিকল্প পরিবহন ব্যবহার করতে হচ্ছে। যাত্রীরা জানান, সৈয়দপুর-নীলফামারী রুটের বাস বন্ধ থাকায় রংপুরগামী দিনাজপুর ও পঞ্চগড়ের বাসে রংপুর যেতে হচ্ছে।

    অন্যদিকে সৈয়দপুর বাস শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, মালিক সমিতির পক্ষ থেকে শ্রমিকদের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য পাওনা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে তারা দাবি করেছেন।

    নীলফামালী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আমাদের শ্রমিক নেতাকর্মীদের ওপর হামলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সঠিক বিচার না হওয়া পর্যন্ত রংপুর বাস মিনিবাস মালিক সমিতির সকল বাস নীলফামারী জেলা দিয়ে চলতে দেব না। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন