শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ডিমলায় স্কুল ছাত্রকে ছুরিকাঘাত: জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

    ডিমলায় স্কুল ছাত্রকে ছুরিকাঘাত: জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর ডিমলায় জেলা পরিষদ স্কুল অ্যন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আল-আমিনকে নৃশংস ভাবে ছুরিকাঘাতে জড়িত ও সহযোগিদের দ্রুত গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

    রোববার(৩০ নভেম্বর)বিকেলে সদরের স্মৃতি অম্লান মোড়ে উপজেলার সকল শিক্ষার্থী ও অভিভাবকের ব্যানারে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।এ সময় ডিমলা-রংপুর প্রধান সড়কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত-শত শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক অবস্থান নিলে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

    পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান,সহকারি পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল)নিয়াজ মেহেদী উপস্থিত হয়ে রাব্বি নামে একজনকে গ্রেপ্তারে বিষয়টি নিশ্চিত করে ও জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেপ্তারের আশ্বস্ত করলে তারা সড়ক ছেড়ে দেন।

    এর আগে গত বৃহস্পতিবার(২৭ নভেম্বর)ডিমলা জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ও সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আল-আমিন (১৬)কে ওই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র,বাবুরহাট গ্রামের বাবু বিশ্বাসে ছেলে নাসিম ইসলাম(১৮) ছুরি দিয়ে শরিরের বিভিন্ন স্থানে উপর্যপরি আঘাত করে গুরুত্বর আহত করেন।এ সময় জড়িতদের পালিয়ে যেতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)আনোয়ার হোসেন,স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা রাব্বিসহ বেশি কিছু ব্যক্তি সহযোগিতা করেন।

    পরে আহত আল-আমিনকে স্থানীয়রা উদ্ধার করে ডিমলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।বর্তমানে সেখানেই সে গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পরেরদিন আহত আল-আমিনের পিতা নুর ইসলাম বাদি হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন।দিন দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।

    এ বিষয়ে জানতে চাইলে সহকারি পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল)নিয়াজ মেহেদী বলেন,এ ঘটনায় আমরা রাব্বি নামে একজনকে গ্রেপ্তার করেছি।প্রধান আসাসিকে গ্রেপ্তারে আমাদের একাধিক টিম কাজ করছে।আশা করি শীঘ্রই তাকেও গ্রেপ্তার করতে পারব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন