শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় সমাজসেবা কর্মী নিহত

    রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় সমাজসেবা কর্মী নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন সমাজসেবা কর্মী মাহবুব আলম (৪০) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। 
     
    রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সন্ধ্যারই খুটিয়াটুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত মাহবুব আলম রাণীশংকৈল উপজেলা সমাজসেবা কার্যালয়ে ইউনিয়ন সমাজসেবা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদশুকা গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রাণীশংকৈল সমাজসেবা অফিসের দুই সহকর্মী এক মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন। পথে খুটিয়াটুলি এলাকায় আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা নেকমরদ গামী একটি কাভার্ড ভ্যান মাহবুবের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়।

    খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহবুব আলমকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলে থাকা অন্য আরোহী রাণীশংকৈল সমাজসেবা অফিসে সুপারভাইজার খাইরুল ইসলামকে  গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

    ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার এসআই কমলেশ জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন