বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • কুড়িগ্রামে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপার খন্দকার ফজলের মত বিনিময় 

    কুড়িগ্রামে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপার খন্দকার ফজলের মত বিনিময় 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামে নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম, স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

    রবিবার সকাল ১১টায় নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    জেলার আইন শৃঙ্খলাসহ সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান কুড়িগ্রামের নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। সীমান্ত জেলা হিসেবে কুড়িগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তিনি। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং জেলা পুলিশকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।  

    এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম পিপিএম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বজলার রহমান, জেলা স্পেশাল ব্রাঞ্চের অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, ইউনুছ আলী,একরামুল হক সম্রাট, ওয়াহেদুজ্জামান তুহিন, আরিফুল ইসলাম রিগ্যান,তামজিদ তুরাগ প্রমুখ। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন