শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কক্সবাজার প্রেসক্লাবে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল

    কক্সবাজার প্রেসক্লাবে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজার প্রেসক্লাবের জমিদাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

    রবিবার (৩০ নভেম্বর) বিকেলে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন বাহারীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আমিনুল হক চৌধুরী কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল, প্রেসক্লাবের সহ সভাপতি  সিনিয়র সাংবাদিক কালাম হোসেন আজাদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী সিনিয়র এডভোকেট ও প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আবু সিদ্দিক ওসমানী প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক  ইকরাম চৌধুরী টিপু নির্বাহী কমিটির সদস্য মোর্শেদুর রহমান খোকন প্রমুখ। দোয়া পরিচালনা করেন কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের পেশ ইমাম মৌলানা হাফেজ আবদুল কাইয়ুম। 

    এতে বলা হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তাঁর সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ। তারা তাঁর দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা করেন।

    দোয়া মাহফিল শেষে সভাপতির পক্ষ থেকে অসুস্থ নেত্রীর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন