শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

    বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগান নিয়ে আজ ১ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় কবি জীবনানন্দ দাস আউটার স্টেডিয়ামে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর আয়োজনে জেলা প্রশাসন বরিশাল এর বাস্তবায়নে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোঃ খায়রুল আলম সুমন, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল ফারজানা ইসলাম, আঞ্চলিক উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল বিভাগ মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজংসহ অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ আলাউল হাসান, জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ সাইদুল ইসলাম, খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে 

    জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে সংক্ষিপ্ত এক আলোচনা পর্ব শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। পরে উদ্বোধনী ম্যাচে মাঠে নামেন শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ বনাম হিজলা সরকারী ডিগ্রি কলেজ। মোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে এই টুর্নামেন্টে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন