শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আইপিএল নিলামে বাংলাদেশের দুই তারকা: মুস্তাফিজ সর্বোচ্চ, তালিকায় সাকিবও

    আইপিএল নিলামে বাংলাদেশের দুই তারকা: মুস্তাফিজ সর্বোচ্চ, তালিকায় সাকিবও
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের মিনি অকশনের জন্য নাম লেখানো খেলোয়াড়দের লম্বা তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম রয়েছে।

    ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিশ্বের অন্যতম জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগে খেলার জন্য বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা আগ্রহ প্রকাশ করেছেন। প্রকাশিত তালিকায় বাংলাদেশ থেকে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের নাম দেখা গেছে।

    যদিও বিসিসিআই পুরো তালিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি, বিভিন্ন ক্রিকেট সূত্র থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। ক্রিকেটপ্রেমীরা এখন তাকিয়ে আছেন আসন্ন নিলামের দিকে, যেখানে জানা যাবে কোন ফ্র্যাঞ্চাইজি সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানকে তাদের দলে সুযোগ করে দেয়।

    আইপিএলে ৯ মৌসুম খেলা সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। মুস্তাফিজকে রাখা হয়েছে শীর্ষ বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরিতে। তারা ভিত্তিমূল্য ২ কোটি রুপি।

    একদিনের মিনি অকশনে ১৩৫৫ জন খেলোয়াড়ের নাম উঠবে। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে হবে খেলোয়াড় কেনার এই অনুষ্ঠান।

    ১৩ পৃষ্ঠার লম্বা তালিকায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রতিভাবান ক্রিকেটারদের জায়গা হয়েছে। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে আছেন মায়াঙ্ক আগারওয়াল, কেএস ভরত, রাহুল চাহার, রবি বিষ্ণয় ও আকাশ দীপের মতো তারকারা। বিষ্ণয় ও ভেঙ্কটেশ আইয়ার কেবল ভারতীয় খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তালিকায়।

    বিদেশিদের তালিকায় আরও আছেন অস্ট্রেলিয়ান ক্যামেরন গ্রিন, ম্যাথু শর্ট ও স্টিভ স্মিথ। বিয়ের কারণে অনিশ্চয়তার মধ্যে থেকে নাম লিখিয়েছেন উইকেটকিপার ব্যাটার জশ ইংলিস।

    ইংল্যান্ডের জেমি স্মিথ ও জনি বেয়ারস্টো, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানা আছেন। সব মিলিয়ে ৪৩ জন বিদেশি খেলোয়াড় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। মুস্তাফিজের সঙ্গে যেখানে আছেন গ্রিন, স্মিথ, জেমি স্মিথ, মুজিব উর রহমান, নবীন-উল-হক, শন অ্যাবট, অ্যাস্টন আগর, কুপার কনোলি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ইংলিস, মুস্তাফিজ, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, টম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট, ড্যানিয়েল লরেন্স, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন, মাইকেল ব্রেসওয়েল, জেরাল্ড কোয়েটজি, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়ে, পাথিরানা, মাহিশ থিকশানা ও হাসারাঙ্গা।

    ১৪টি দেশের ক্রিকেটাররা এবারের নিলামে থাকছেন। এমনকি মালয়েশিয়া থেকেও খেলোয়াড় নাম লিখিয়েছেন। জন্মসূত্রে ভারতীয় অলরাউন্ডার বিরানদীপ সিংয়ের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন