বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • অ্যামাজন ও গুগলের মাল্টিক্লাউড প্রযুক্তি

    অ্যামাজন ও গুগলের মাল্টিক্লাউড প্রযুক্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্টারনেট সেবায় সামান্যও বিঘ্ন বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। এমন বাস্তবতার মধ্যেই দ্রুততর ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করতে নতুন মাল্টিক্লাউড নেটওয়ার্কিং সেবা চালু করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন ও গুগল।

    রোববার এক বিবৃতিতে দুই প্রতিষ্ঠান জানায়, গ্রাহকের বাড়তে থাকা চাহিদা তাদের এই উদ্যোগে প্রেরণা দিয়েছে। যৌথ উদ্যোগের ফলে ব্যবসায়িক গ্রাহকরা এখন মাত্র কয়েক মিনিটের মধ্যে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) ও গুগল ক্লাউড প্ল্যাটফর্মের মধ্যে ব্যক্তিগত, উচ্চগতির সংযোগ স্থাপন করতে পারবেন। এর আগে এ ধরনের সংযোগ স্থাপন করতে সপ্তাহের পর সপ্তাহ লেগে যেত।

    নতুন প্রযুক্তির মাধ্যমে ডেটা ও অ্যাপ্লিকেশন স্থানান্তর আরও দ্রুত ও নিরাপদ হবে। এডব্লিউএস এবং গুগলের নেটওয়ার্ক সেবার সহ–সভাপতি রবার্ট কেনেডি বলেন, “এডব্লিউএস এবং গুগল ক্লাউডের এই সহযোগিতা মাল্টিক্লাউড সংযোগে বড় ধরনের পরিবর্তন আনবে।”

    গত ২০ অক্টোবর এডব্লিউএস-এ বড় ধরনের বিভ্রাটের এক মাসেরও কম সময়ের মধ্যে এই সেবার ঘোষণা এসেছে। ওই বিভ্রাটে বিশ্বজুড়ে হাজারো ওয়েবসাইট অচল হয়ে পড়ে এবং স্ন্যাপচ্যাট, রেডিটসহ বহু অ্যাপ কয়েক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্লেষক প্রতিষ্ঠান পরামিত্রিক্সের তথ্য অনুযায়ী, বিভ্রাটে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর ক্ষতি দাঁড়াতে পারে ৫০–৬৫ কোটি ডলার।

    গুগল ক্লাউডের পক্ষ থেকে জানানো হয়েছে, সেলসফোর্স ইতিমধ্যে এই নতুন মাল্টিক্লাউড সেবা ব্যবহার শুরু করেছে। বর্তমানে বিশ্বজুড়ে ক্লাউড সেবাদাতার মধ্যে অ্যামাজন ওয়েব সার্ভিসেস শীর্ষে, এর পরে রয়েছে মাইক্রোসফটের অ্যাজিউর ও গুগল ক্লাউড।

    বিশেষজ্ঞদের মতে, আধুনিক ব্যবসায় মাল্টিক্লাউড ব্যবহারের প্রবণতা বাড়ছে। একাধিক ক্লাউডে কাজ করলে ঝুঁকি কমে, ডেটা ব্যবস্থাপনাও আরও নমনীয় হয়। তাই অ্যামাজন–গুগলের এই নতুন উদ্যোগ ভবিষ্যতের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন