শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি
  • গায়ক ইমরানের পরিবারে নতুন সদস্য

    গায়ক ইমরানের পরিবারে নতুন সদস্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল প্রথমবারের মতো বাবা হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে গায়কের স্ত্রী ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেন।

    এ সুখবরটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ইমরানের ঘনিষ্ঠজন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। তিনি বলেছেন, মাত্রই আমাদের ভাতিজি পৃথিবীর আলোতে এসেছে। মা ও মেয়ে উভয়ই মহান আল্লাহর রহমতে সুস্থ আছেন। আর সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন ইমরান ভাই।

    এছাড়া ইমরান নিজেও নিশ্চিত করেছেন বিষয়টি। এদিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে গায়ক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। প্রথমবারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যাসন্তান উপহার দিয়েছেন। আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে, ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য। আল্লাহ যেন সুস্থ রাখেন।’

    এর আগে ২০২৩ সালের ২৪ মে পারিবারিক পারিবারিক আয়োজনে বিয়ে করেন ইমরান। তার স্ত্রীর নাম মেহের আয়াত জেরিন। ওই সময় তিনি ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে, ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম।’

    প্রসঙ্গত, ২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ আয়োজনে প্রথম রানারআপ হন ইমরান। তারপর একক গায়ক ও সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। পাশাপাশি বিভিন্ন স্টেজ শোয়ে পারফর্ম করতে থাকেন এ গায়ক।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন