শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ কেজি গাজাসহ যুবদল নেতা গ্রেফতার

    ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ কেজি গাজাসহ যুবদল নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৬ কেজি গাজাসহ এক যুবদল নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আখাউড়া–ব্রাহ্মণবাড়িয়া সড়কের তিতাস ব্রিজ এলাকায় প্রাইভেটকার তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়।

    গ্রেফতাররা হলেন—আখাউড়া পৌরসভার তারাগন গ্রামের কামরুল হাসান (৪০) এবং ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের গোলাম রাব্বি (২৫)। গ্রেপ্তার কামরুল হাসান আখাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

    আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের গোপন খবর পেয়ে তিতাস ব্রিজ এলাকায় চেকপোস্ট বসানো হয়। পরে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে ১৮টি পুটলায় মোড়ানো ৩৬ কেজি গাজা উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেফতার করা হয় এবং গাড়িটিও জব্দ করা হয়েছে।

    ওসি আরও জানান, “মাসখানেক আগেও কামরুল হাসানকে গাজাসহ গ্রেফতার করা হয়েছিল। তিনি পেশাদার মাদক কারবারি।” তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আজই আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন