বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ী জব্দ

    পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ী জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের ধামেরঘাট বিওপি সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ৩ লাখ ২৪ হাজার টাকা মূল্যমান ভারতীয় শাড়ী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি)।

    বিশ্বাসযোগ্য সূত্রের ভিত্তিতে  অধিনায়ক, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)–এর নির্দেশনায় ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার মো: রেজোয়ান এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৬৮/১৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় জেলার চাকলাহাট ইউনিয়নের খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ী মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ২৪ হাজার টাকা।

    নীলফামারি ৫৬ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পাশ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন